নিজস্ব প্রতিবেদক :
যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে মোট ২৫১ জন সদস্যের মধ্যে ২৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে সাইকেল প্রতীকের প্রার্থী সাইদুর রহমান সাহিদ ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাসিবুর হাসান রনি ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সহ-সভাপতি পদে ছাতা প্রতীকের রাসেল শেখ ১০৩ ভোট এবং গোলাপ ফুল প্রতীকের হযরত আলী ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে বাবুল হোসেন পাঞ্জা প্রতীকের প্রার্থী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মোমবাতি প্রতীকের মফিজুর রহমান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকের রবিউল রহমান ছোট্টু ৯৫ ভোট এবং প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীকের মো. কামরুজ্জামান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে টিউবওয়েল প্রতীকের আরিফ হোসেন ১৩৯ ভোট, আম প্রতীকের শহিদুল ইসলাম বাবু ১৩৪ ভোট, রিকশা প্রতীকের মো. সোহেল ১২৭ ভোট এবং ডাব প্রতীকের আজিজুর রহমান ১০৮ ভোট পেয়ে বিজয়ী হন।
এদিকে সভাপতি পদে চেয়ার প্রতীকের শহিদুল ইসলাম ১০৭ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে কড়িগর প্রতীকের মাহাবুর হাসান জুয়েল ৭৭ ভোট, বৃক্ষ প্রতীকের আমিরুল ইসলাম মুকুল ৭৬ ভোট এবং মিনার প্রতীকের মাকছুদ হোসেন ৫১ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে বাস প্রতীকের মাসুদ আলম ১০৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে হাতুড়ি প্রতীকের মাহাবুব আলম সুজন ১০০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ মামুন ওরফে রশিদ লিটন ১০৯ ভোট পান।
কোষাধ্যক্ষ পদে তালা প্রতীকের ফরহাদ হোসেন ৭৪ ভোট ও ফ্যান প্রতীকের এহসানুর রহমান ৬৭ ভোট পান। প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকের ফারুক হোসেন ৯৬ ভোট এবং সদস্য পদে চশমা প্রতীকের মকবুল হোসেন ৮৭ ভোট ও গাভী প্রতীকের মতিউর রহমান ৭৩ ভোট পান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. পারভেজ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান মজনু এবং সদস্য সচিব ছিলেন লিয়াকত আলী। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফেরদৌস, ইয়াসিন, কাউসার আহমেদ, মোস্তফা আহমেদ ও মোর্তুজা হোসেনসহ অনেকে।